কমিউনিটি ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (ট্রেজারি ফ্রন্ট অফিস)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার (ট্রেজারি ফ্রন্ট অফিস)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ব্যাংকে চাকরির পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ, যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসে দক্ষ হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে