ঢাকায় ভারতীয় হাইকমিশনে চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ভারতীয় হাইকমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্লার্ক পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের হাইকমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: ক্লার্ক
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্নাতক পাসসহ ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজে পারদর্শী হতে হবে।
বয়স: ২১-৩৫ বছর
চাকরির মেয়াদ: ৬ মাস