দুদক তিন পদে ২৮৮ জন নিয়োগ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন পদে ২৮৮ জন কর্মকর্তা নিয়োগ দেবে। এসব পদ হচ্ছে—সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক। চাইলে আপনিও আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ:
পদের নাম
: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১৩২টি

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনস্কেল:২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: উপসহকারী পরিচালক
পদসংখ্যা: ১৪৭টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনস্কেল:১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পদের নাম: কোর্ট পরিদর্শক
পদসংখ্যা: ৯টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি।
বেতনস্কেল:১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের নিয়ম: অনলাইনে acc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ নভেম্বর সকাল ১০টা থেকে ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।