নীলফামারীবাসীর জন্য ৭৬ পদে সরকারি চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিবার পরিকল্পনা সহকারী, পরিবারকল্যাণ সহকারী ও আয়া হিসেবে মোট ৭৬ জন নেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাস
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
পদের নাম: পরিবারকল্যাণ সহকারী
পদসংখ্যা: ৬৮
যোগ্যতা: মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাস
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
পদের নাম: আয়া
পদসংখ্যা: ৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর, ২০২১।
এ নিয়োগসংক্রান্ত আরও জানতে ভিজিট করতে পারেন এই লিংকে।