পরমাণু শক্তি কমিশনের লিখিতের সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল অফিসার পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
মেডিকেল অফিসার পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।