প্রথম আলোয় চাকরির সুযোগ, রয়েছে আকর্ষণীয় বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যম প্রথম আলো কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: টেক প্রজেক্ট লিড
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিস্টেম ইন্টিগ্রেশন ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও কোডিং, বিশেষ করে জাভা, পাইথন, পিএইচপি, ডট নেট ও জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ওয়েব টেকনোলজি বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। ইংরেজিতে পারদর্শী হতে হবে।
    কর্মস্থল: ঢাকা
    বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২১