বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের বিবরণ

  • গণিত বিভাগ: অধ্যাপক একজন ও সহকারী অধ্যাপক একজন

  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ: সহযোগী অধ্যাপক দুজন ও সহকারী অধ্যাপক একজন

  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহযোগী অধ্যাপক একজন

  • দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ: সহযোগী অধ্যাপক একজন

  • পরিসংখ্যান বিভাগ: সহকারী অধ্যাপক একজন

  • লোকপ্রশাসন বিভাগ: প্রভাষক দুজন

  • পদার্থবিজ্ঞান বিভাগ: প্রভাষক একজন

  • ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ: প্রভাষক একজন

বেতন স্কেল

  • অধ্যাপক: ৫৬,৫০০-৭৪, ৪৪০ টাকা (গ্রেড-৩)

  • সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১, ২০০ টাকা (গ্রেড ৪)

  • সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭, ০১০ টাকা (গ্রেড ৬)

  • প্রভাষক: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড ৯)

যেভাবে আবেদন

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে।

অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১২ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭ সেট আবেদন ফরম জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফি ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২১