ব্র্যাক ব্যাংকে দুই পদে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অ্যাসোসিয়েট ম্যানেজার ও ক্রিয়েটিভ ভিজ্যুয়ালাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল মিডিয়া
পদসংখ্যা: উল্লেখ নেই
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগে ৩-৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: উল্লেখ নেই

পদের নাম: ক্রিয়েটিভ ভিজ্যুয়ালাইজার
পদসংখ্যা: উল্লেখ নেই
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ভিজ্যুয়ালাইজার ডিজাইনার বিভাগে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: উল্লেখ নেই

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০২১