মৎস্য গবেষণা ইনস্টিটিউট নেবে ৫৯ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চার পদে ৫৯ কর্মকর্তা নিয়োগ হবে। এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এখানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী ও ভান্ডার কর্মকর্তা পদে নিয়োগ হবে। আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারেন।

যেসব পদে আবেদন

১. পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর।

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ৪২
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

৪. পদের নাম: ভান্ডার কর্মকর্তা
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ইনস্টিটিউটের সদর দপ্তর বা www.fri.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই অফিস সময় পর্যন্ত।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-২২০১।