যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: অধ্যাপক
    বিভাগ: ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট
    পদসংখ্যা: ১
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ৫৬,০০০-৭৪,৪০০ টাকা

  • পদের নাম: সহযোগী অধ্যাপক
    বিভাগ: ম্যানেজমেন্ট ও রসায়ন
    পদসংখ্যা: ম্যানেজমেন্টে ১ ও রসায়নে ১
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

  • পদের নাম: প্রভাষক
    বিভাগ: ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিজিওথেরাপি ও পুনর্বাসন
    পদসংখ্যা: ম্যানেজমেন্টে ২ (একটি অস্থায়ী), মার্কেটিংয়ে ১ এবং ফিজিওথেরাপি ও পুনর্বাসনে ২ (একটি অস্থায়ী)
    চাকরির ধরন: স্থায়ী/ অস্থায়ী
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

শর্তাবলি
আবেদনকারীকে এ ওয়েবসাইটে প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি, আবেদন ফিসহ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি এ লিংকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র স্ক্যান করে দিতে হবে

  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত এবং অন্যান্য মূল/ সাময়িক সনদ ও নম্বরপত্র।

  • সদ্য তোলা ৩০০×৩০০ পিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি।

  • জাতীয় পরিচয়পত্র।

  • নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার সময় অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১ হাজার ১০০ টাকা এবং প্রভাষক পদের জন্য ৯০০ টাকা ইন্টারনেট ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।