রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ব্যাংকটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট ৭৭৭ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের লক্ষ্যে ১২ নভেম্বর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী ও রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে এ পরীক্ষা নেওয়া হয়।
উত্তীর্ণ ৭৭৭ জন প্রার্থীর রোল নম্বর দেখা যাবে এই লিংকে (http://www.rakub.org.bd/Circular/Recruitment/2021/DEO_mcqresult.pdf)।