রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই পদের মৌখিকের সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথক পৃথক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) পদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে বেলা তিনটায়। মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
এদিকে ২০১৯ সালভিত্তিক মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে বেলা তিনটায়। এই পদের মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দুই পদের মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। প্রার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) পদের লিখিত পরীক্ষা গত ৪ অক্টোবর ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।