শিক্ষা অধিদপ্তরের তিন ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিনটি পদের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার ও স্টোরকিপার পদের লিখিত পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই লিংক থেকে লিখিত পরীক্ষার আসনবিন্যাস জানা যাবে।