শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই পদের পরীক্ষার সূচি প্রকাশ পিএসসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবাদপত্রে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের ০০০০০১ থেকে ০০১৫০০ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ১ হাজার ৫০০ জনের এমসিকিউ পরীক্ষা ২৭ ডিসেম্বর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও; ০০১৫০১ থেকে ০০৩১৫০ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ১ হাজার ৬৫০ জনের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও এবং ০০৩১৫১ থেকে ৮০০২৯৫ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ১ হাজার ৮২৮ জনের পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

ড্রাফটসম্যান পদের ০০০০০১ থেকে ৮০০০৯৬ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারী ১ হাজার ১৩০ জনের এমসিকিউ পরীক্ষা মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হবে। সব পরীক্ষাই ২৭ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।