সাধারণ বীমার এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ বীমা করপোরেশনের অফিস সহায়কের (এমএলএসএস) এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার পত্রিকায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহায়ক (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২৭ নভেম্বর বেলা তিনটা থেকে অনুষ্ঠিত হবে। রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ১৬৩ জন।
অনলাইনে আবেদনকারী প্রার্থীরা এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ২১ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র–সংক্রান্ত কোনো সমস্যা হলে করপোরেশনের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।