সিনিয়র স্টাফ নার্সের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ২০৯৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়েছে।
বিএসএমএমইউের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।