স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরির সুযোগ
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ শাখায় জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শাখায় ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগে জনবল নেবে। যোগ্যতা অনুসারে যে কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (চিফ কমপ্লায়েন্স অফিসার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের প্রফেশনাল সার্টিফিকেট এসিএএমএস/এসিএফসিএস/এসিএ/এফসিএ/এসিএমএ/এফসিএমএ/এসিসিএ/সিএফএ/সিএ/সিআইএমএ/সিএমএ/সিআইএসএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: যেকোনো বাণিজ্যিক ব্যাংকে কমপ্লায়েন্স বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার ও বিভিন্ন ধরনের নির্দেশনার বিষয়ে ধারণা থাকতে হবে। ইংরেজিতে পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: উল্লেখ নেই
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২১।