স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২০ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর (পুর) দশম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এসব প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজ, সনদ ও আবেদনপত্রের অঙ্গীকারনামার ভিত্তিতে পিএসসি তাঁদের সাময়িকভাবে সুপারিশ করেছে। নিয়োগকারী কর্তৃপক্ষ সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নিয়োগ দেবে।

পিএসসির প্রাথমিক সুপারিশের পর এসব প্রার্থীর কাগজপত্র ও যোগ্যতায় ঘাটতি ধরা পড়লে প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে। প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুল ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা রাখে পিএসসি।

প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।