ইসলাম ও নৈতিক শিক্ষা

২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি।

প্রশ্ন: মুমিন কাকে বলে?

উত্তর: যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে, তাকে বলা হয় মুমিন।

প্রশ্ন: ইমান অর্থ কী?

উত্তর: ইমান অর্থ বিশ্বাস স্থাপন।

প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে?

উত্তর: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা। তিনি বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা।

প্রশ্ন: আমাদের দীনের নাম কী?

উত্তর: আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সব বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।

প্রশ্ন: আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?

উত্তর: আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ বলে আল্লাহর শোকর আদায় করব।

প্রশ্ন: আখিরাত মানে কী?

উত্তর: আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যু-পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।

প্রশ্ন: এই বিশ্বপ্রকৃতির স্রষ্টা কে?

উত্তর: এই বিশ্বপ্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ।

প্রশ্ন: মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী কে?

উত্তর: মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী মহান আল্লাহ তাআলা।

প্রশ্ন: রিসালাত কী?

উত্তর: রিসালাত হলো নবি-রাসুলের কাজ বা দায়িত্ব।

প্রশ্ন: কিয়ামত কী?

উত্তর: মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না, সেদিন আল্লাহ এই বিশ্বজগত্ এবং সবকিছু ধ্বংস করে দেবেন। একেই বলে কিয়ামত।

প্রশ্ন: হাশর কাকে বলে?

উত্তর: বিশ্বজগত্ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। একে বলা হয় হাশর।

প্রশ্ন: সব গুণের আধার কে?

উত্তর: আল্লাহ তাআলা সব গুণের আধার। সব গুণ তাঁর কাছে পূর্ণমাত্রায় বিদ্যমান।

প্রশ্ন: ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?

উত্তর: তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।

প্রশ্ন: নবি-রাসুলগণের শিক্ষার মূল কথা কী?

উত্তর: নবি-রাসুলগণের শিক্ষার প্রধান মূলকথা হলো তাওহিদ অর্থাত্ আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই।

প্রশ্ন: আল্লাহু বাসিরুন অর্থ কী?

উত্তর: আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।

প্রশ্ন: আল্লাহু কাদিরুন অর্থ কী?

উত্তর: আল্লাহু কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।

প্রশ্ন: সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি কে ছিলেন?

উত্তর: মহানবি হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি ছিলেন।

প্রশ্ন: কাকে খাতামুন্নাবিয়্যিন বলা হয়?

উত্তর: হজরত মুহাম্মদ (সা.)-কে খাতামুন্নাবিয়্যিন বলা হয়।

প্রশ্ন: আকাইদ বলতে কী বোঝ?

উত্তর: ইসলামের মৌলিক বিষয়গুলো,

অর্থাত্ আল্লাহ তাআলা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদির প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ

বলা হয়।

প্রশ্ন: মিজান কী?

উত্তর: হাশরের দিন মানুষের পাপ-পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিজান।

প্রশ্ন: পৃথিবীতে পানির সর্ববৃহত্ আধার কোনটি?

উত্তর: পৃথিবীতে পানির সর্ববৃহত্ আধার হলো সাগর, মহাসাগর।

প্রশ্ন: নবি-রাসুলগণের জীবনের অন্যতম লক্ষ্য কী ছিল?

উত্তর: মানুষের জীবন মঙ্গলময় করা ও মানুষের কল্যাণসাধন করা ছিল নবি-রাসুলগণের জীবনের অন্যতম লক্ষ্য।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

চূড়ান্ত প্রস্তুতি যাচাই

২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের

চূড়ান্ত প্রস্তুতি যাচাই শুরু করে ১৯ নভেম্বর থেকে

১৯/১১/২০১৬: ইংরেজি

২০/১১/২০১৬: বাংলা

২১/১১/২০১৬: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২২/১১/২০১৬: প্রাথমিক বিজ্ঞান

২৩/১১/২০১৬: ধর্ম

জেনে রাখো

মার্চ ১৯৭১ সালের ৩টি উল্লেখযোগ্য ঘটনা

৭ মার্চ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

২৫ মার্চ

পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ

২৬ মার্চ

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু