উত্তর লেখো প্রশ্ন বুঝে

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইংরেজি ১ম পত্রের উত্তর লেখার নিয়মকানুন সম্পর্কে জেনে নাও।

Seen passage (পাঠ্যবই থেকে): প্রশ্ন নম্বর ১, ২ ও ৩-এর জন্য একটি seen passage দেওয়া হবে। ওই প্যাসেজ থেকে তিন ধরনের প্রশ্ন আসবে। যেমন— i. multiple choice, ii. answering questions, iii. summarizing.
প্রশ্ন নং-১: প্রদত্ত প্যাসেজের ভিত্তি করে ভোকাবুলারি দক্ষতা যাচাই করার জন্য এই অংশে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ৪টি করে সম্ভাব্য বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। উত্তরপত্রে সঠিক উত্তরটি লিখতে হবে।
প্রশ্ন নং-২: Answering question-এই প্রশ্নটি শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে দেওয়া হবে। প্রদত্ত প্যাসেজটি থেকে ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। উত্তর যথাযথভাবে লিখবে। এতে অবশ্যই নিজস্বতা থাকতে হবে। প্যাসেজে বা প্রদত্ত টেক্সট থেকে অবিকল কোনো বাক্য লিখবে না।
প্রশ্ন নং-৩: এ ক্ষেত্রে সিন কমপ্রিহেনশনের জন্য প্যাসেজটি ভালোভাবে বুঝে এর summary নিজের ভাষায় লিখবে।
Unseen passage (পাঠ্যবইয়ের বাইরে থেকে): প্রশ্ন নং-৪ ও ৫-এর জন্য একটি আনসিন প্যাসেজ থাকবে। ওই প্যাসেজ থেকে দুই ধরনের প্রশ্ন থাকবে। যথা—(i) information transfer ও (ii) True/False.
প্রশ্ন নং-৪: প্রদত্ত প্যাসেজ থেকে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন করতে হবে। এখানে একটি substitution table থাকবে। Table-এ পাঁচটি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
প্রশ্ন নং-৫: True/False : প্রদত্ত প্যাসেজের তথ্যসংশ্লিষ্ট ৫টি বাক্য থাকবে। বাক্যগুলো ‘সত্য’ না ‘মিথ্যা’ তা শিক্ষার্থীদের নির্ণয় করতে হবে। সত্য হলে true লিখবে। আর মিথ্যা হলে false লিখে সঠিক উত্তরটি প্রদান করতে হবে।
প্রশ্ন নং-৬: Cloze test without clues: এ প্রশ্নে ৫টি শূন্যস্থানসংবলিত একটি প্যারাগ্রাফ থাকবে। এ প্রশ্নে শূন্যস্থান পূরণের জন্য কোনো clue দেওয়া থাকবে না। উত্তরপত্রে শুধু শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক উত্তরের শব্দগুলো লিখবে।
প্রশ্ন নং-৭: Rearrangement of sentences: এ প্রশ্নে ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। সেগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে।
প্রশ্ন নং-৮: Cloze test with clues: এ প্রশ্নে ১০টি শূন্যস্থানসংবলিত একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এর ওপরে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো দ্বারা শূন্যস্থানসমূহ পূরণ করতে হবে। শুধু উত্তর লিখলেই চলবে।
প্রশ্ন নং-৯: Matching sentences: এ প্রশ্নে দুটি কলাম থাকে। উভয় কলাম থেকে বাক্যাংশ নিয়ে তোমাদের ৫টি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে।
প্রশ্ন নং-১০: Dialogue: এ প্রশ্নে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ১টি ডায়লগ লিখতে বলা হবে।
প্রশ্ন নং-১১: Writing paragraph: এখানে প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে ১টি প্যারাগ্রাফ লিখতে বলা হবে।
প্রশ্ন নং-১২: Completing story : এখানে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। সূচনা অংশটি পড়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে গল্পটি সম্পূর্ণ করে লিখবে।
প্রশ্ন নং-১৩: Informal letter : এখানে ব্যক্তিগত পর্যায়ে letter লিখতে হবে। সহজ ও সাবলীল ভাষায় লিখতে হবে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা