পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৪১. ১৯৯৮ সাল পর্যন্ত ২১ ফেব্রুয়ারি কী দিবস হিসেবে পালিত হতো?
ক. মাতৃভাষা দিবস
খ. শহিদ দিবস
গ. ভাষা দিবস
ঘ. বিজয় দিবস
৪২. ১৯৯৯ সাল ২১ ফেব্রুয়ারি থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে ?
ক. ভাষা দিবস
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. মাতৃভাষা দিবস
ঘ. শহিদ দিবস
৪৩. বাঙালির জতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি?
ক. স্বাধীনতা আন্দোলন
খ. ৬ দফা আন্দোলন
গ. ৬৯-এর গণ–অভ্যুত্থান
ঘ. ভাষা আন্দোলন
৪৪. ইউনেসেকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১৭ নভেম্বর ১৯৯৯
খ. ১৭ নভেম্বর ২০০১
গ. ১৭ নভেম্বর ১৯৯৮
ঘ. ১৭ নভেম্বর ২০০০
৪৫. জনগণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফাগুলোকে কী বলে বিবেচনা করেছিল?
ক. আন্দোলনের দলিল
খ. স্বাধীনতার ঘোষণা
গ. স্বার্থরক্ষার সনদ
ঘ. অধিকারের আন্দোলন
৪৬. কাদের উদ্যোগে শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. কানাডাপ্রবাসী কয়েকজন বাঙালির
খ. জাতিসংঘের বাঙালি প্রতিনিধিদের
গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের
ঘ. আমেরিকাপ্রবাসী বাঙালিদের
৪৭. বাঙালিদের প্রথম অধিকার সচেতন করে কোনটি?
ক. ১৯৭০-এর নির্বাচন
খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি
ঘ. ভাষা আন্দোলন
৪৮. পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগ বাঙালি ছিল?
ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ
গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ
৪৯. ‘মৌলিক গণতন্ত্র’–ব্যবস্থা কে চালু করেন?
ক. জেনারেল গোলাম মোহাম্মদ
খ. আইয়ুব খান
গ. টিক্কা খান
ঘ. জুলফিকার আলী ভুট্টো
৫০. ঐতিহাসিক ৬ দফা দাবির প্রবক্তা ছিলেন কে?
ক. শেরেবাংলা এ কে ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. মাওলানা ভাসানী
ঘ. শহিদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.খ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.গ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.খ ৫০.খ
মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন