কৃষিশিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. কৃষিকাজ ও কৃষিপ্রযুক্তি কী?

ক. একে অপরের পরিপূরক

খ. একে অপরের বিপরীত

গ. একে অপরের ভিন্নধর্মী

ঘ. সম্পূর্ণ আলাদা

২. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কী বলে?

ক. কৃষিপ্রযুক্তি

খ. কৃষি যান্ত্রিকীকরণ

গ. জমি প্রস্তুতি

ঘ. কৃষি আবহাওয়া

৩. ফসল উৎপাদন কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল?

ক. মাটি খ. সার

গ. বীজ ঘ. পানি

৪. বাংলাদেশের মাটিতে কোন নদীর পলি অনুপস্থিত?

ক. পদ্মা খ. মেঘনা

গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা

৫. খরিপ–২ মৌসুমের সময়কাল কখন?

ক. চৈত্র হতে জ্যৈষ্ঠ

খ. আষাঢ় হতে ভাদ্র

গ. আশ্বিন হতে ফাল্গুন

ঘ. জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

৬. গম চাষের জন্য আদর্শ পিএইচ মাত্রা কত?

ক. ৫.০—৬.০ খ. ৬.০—৭.০

গ. ৬.৫—৭.৫ ঘ. ৭.০—৮.০

৭. কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. শীতলক্ষ্যা ঘ. তিস্তা

৮. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

ক. পাট খ. গম

গ. ডাল ঘ. ধান

৯. মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

১০. আলু চাষের উত্তম অম্লমান মাত্রা কত?

ক. ৩–৪ খ. ৪–৬

গ. ৬–৭ ঘ. ৭–৮

১১. ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম?

ক. উপকূলীয় অঞ্চল

খ. কাদামাটি অঞ্চল

গ. পাহাড়ি ও পাদভূমি অঞ্চল

ঘ. দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল

১২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?

ক. গম খ. ভুট্টা

গ. ধান ঘ. পাট

১৩. খরিপ–১ মৌসুমের ফসল কোনটি?

ক. তিল খ. ফুলকপি

গ. বাঁধাকপি ঘ. টমেটো

১৪. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হলো জৈব পদার্থ—

ক. নিম্ন মাত্রার খ. উচ্চ মাত্রার

গ. মাঝারি মাত্রার ঘ. অল্প মাত্রার

১৫. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৪.৫–৫.৫ খ. ৫.৫–৬.৫

গ. ৬.৫–৭ ঘ. ৭–৭.৫

১৬. বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. ফুলকপি খ. পেঁয়াজ

গ. পাট ঘ. সরিষা

১৭. উপকূলীয় অঞ্চলে মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৫–৬.৫ খ. ৬–৭.৫

গ. ৬.৫–৮ ঘ. ৭–৮.৫

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল