সংক্ষপ্তি উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষপ্তি উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষপ্তি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না।
উত্তর: আন্তর্জাতিক রীতিতে।
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। এই সালটি কী?
উত্তর: লিপ ইয়ার।
প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১৪০১ থেকে ১৫০০ সাল পর্যন্ত তুমি কী বলবে?
উত্তর: পঞ্চদশ শতাব্দী।
প্রশ্ন: আন্তর্জাতিক রীতিতে রাত ১২টার পর থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে কী বলা হয়?
উত্তর: ১ দিন।
প্রশ্ন: ১ দশক = কত বছর?
উত্তর: ১০ বছর।
প্রশ্ন: ১ যুগ = কত বছর?
উত্তর: ১২ বছর।
প্রশ্ন: ১ শতাব্দী = কত বছর?
উত্তর: ১০০ বছর।
প্রশ্ন: অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশষ্ট্যি অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
প্রশ্ন: বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশষ্ট্যি অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
প্রশ্ন: শ্রেণি ব্যবধান বলতে কী বোঝো?
উত্তর: প্রত্যেক শ্রেণির দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান।
প্রশ্ন: ৫৯, ৭২, ৭০, ৫২, ৬৯, ৪১ উপাত্তগুলো কীরূপ উপাত্ত?
উত্তর: অবিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: উপাত্ত কাকে বলে?
উত্তর: প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।
প্রশ্ন: ট্যালি চিহ্ন কাকে বলে?
উত্তর: প্রাপ্ত উপাত্তসমূহকে সংখ্যার পরিবর্তে |’ এরকম বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ওই চিহ্নকেই ট্যালি চিহ্ন বলে।
প্রশ্ন: এলোমেলো করে সাজানো সংখ্যাগুলোকে কী বলে?
উত্তর: অবিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: সুনির্দষ্টি ব্যবধানে সাজানো সংখ্যাকে কী বলে?
উত্তর: বিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: ৩০-৩৯ শ্রেণির ব্যবধান কত?
উত্তর: ১০।
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোকে ১০ ব্যবধান করে শ্রেণিবিন্যাস করলে কয়টি শ্রেণি বিভাগ হবে?
উত্তর: ৭টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা