সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তথ্য বিনিময়ে ব্যবহূত দুটি যন্ত্রের নাম লেখো।
উত্তর: তথ্য বিনিময়ের দুটি ইলেকট্রনিক যন্ত্র হচ্ছে পেনড্রাইভ ও মেমোরি কার্ড। মেমোরি কার্ড অবশ্য তথ্য সংরক্ষণেও ব্যবহূত হয়।
প্রশ্ন: মানুষের কায়িক শ্রমের লাঘব ঘটিয়েছে কোনটি?
উত্তর: মানুষের কায়িক শ্রমের লাঘব ঘটিয়েছে যন্ত্রপ্রযুক্তি।
প্রশ্ন: বিংশ শতাব্দীর মাঝামাঝি উদ্ভাবিত নতুন প্রযুক্তির নাম কী?
উত্তর: তথ্যপ্রযুক্তি।
প্রশ্ন: তথ্যপ্রযুক্তিতে তথ্য কী?
উত্তর: কাঁচামাল বা সম্পদ।
প্রশ্ন: বর্তমানে প্রাকৃতিক সম্পদের মতোই মূল্যবান কী?
উত্তর: তথ্য।
প্রশ্ন: তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: তথ্য সংগ্রহ করা বা তথ্যের প্রক্রিয়াকরণ করা।
প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রথম কাজ কী?
উত্তর: প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান।
প্রশ্ন: তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নত তথ্য প্রাপ্তিকে কী বলে?
উত্তর: উপাদান বা Output।
প্রশ্ন: উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়, তখন তাকে কী বলে?
উত্তর: উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়, তখন তাকে তথ্য বলে।
প্রশ্ন: জ্ঞান আহরণ ও জ্ঞান সৃষ্টিতে নতুন সম্ভাবনা তুলে ধরেছে কোনটি?
উত্তর: তথ্যপ্রযুক্তি।
প্রশ্ন: সিডি কী?
উত্তর: সিডি (CD) হলো, Compact disc-এর সংক্ষিপ্ত রূপ। এটি তথ্য বিনিময় ও সংরক্ষণে ব্যবহূত হয়।
প্রশ্ন: গুগল (google) কী?
উত্তর: গুগল (google) হলো তথ্যের উত্স খোঁজার ‘সার্চ ইঞ্জিন’।
প্রশ্ন: যেকোনো পরিস্থিতি সম্পর্কে খবর সংগ্রহ করাকে কী বলা হয়?
উত্তর: উপাত্ত বা Data।
প্রশ্ন: দুটি Browsing software-এর নাম লেখো।
উত্তর: দুটি Browsing software হলো—
১. ফায়ারফক্স; ২. ইন্টারনেট এক্সপ্লোরার।
প্রশ্ন: ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো সারা পৃথিবীর কম্পিউটারগুলোর একটি জাল বা নেট।
প্রশ্ন: তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: ইন্টারনেট।
সহকারী শিক্ষক