প্রাথমিক বিজ্ঞান

* অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন:
প্রশ্ন: কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, তার পাঁচটি উপায় লেখো।
উত্তর: নিচে উল্লিখিত উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—
১. সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা
২. হাত জীবাণুমুক্ত রাখা
৩. পচা-বাসি খাবার গ্রহণ না করা
৪. হাঁচি-কাশির সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা
৫. চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ, যা রোগীর হাঁচি-কাশি, কাপড়চোপড় থেকে বা কথা বলার সময় বায়ুতে ছড়ানো জীবাণুর মাধ্যমে ছড়িয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।
প্রশ্ন: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কী কী?
উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হলো—
১. হাত জীবাণুমুক্ত করা
২ নিরাপদ পানি পান করা
৩ শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করা ও সুষম খাবার খাওয়া।
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।
প্রশ্ন: কী কী পন্থায় রোগ সংক্রমিত হতে পারে?
উত্তর: যেভাবে রোগ সংক্রমিত হতে পারে তা নিচে দেওয়া হলো—
১. সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হতে পারে
২. সংক্রমিত ব্যক্তির ব্যবহূত জিনিসপত্র যেমন গ্লাস, প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংক্রমিত হতে পারে
৩. মশার মাধ্যমে সংক্রমণ হতে পারে।
প্রশ্ন: পাঁচটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর: ১. সোয়াইন ফ্লু ২. হাম ৩. গুটিবসন্ত ৪. কলেরা ৫. যক্ষ্মা
প্রশ্ন: সংক্রামক রোগ কী?
উত্তর: যেসব রোগ আক্রান্ত রোগীর সংস্পর্শে এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়, সেসব রোগকে সংক্রামক রোগ বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা