প্রাথমিক বিজ্ঞান

অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: দিন ও রাত কেন হয়?
উত্তর: পৃথিবী তার মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি।
এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে, সে অংশে তখন দিন এবং অন্য অংশে রাত হয়।
অতএব আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত হয়ে থাকে।

প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?
উত্তর: পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে সর্বদা পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে।
একবার নিজ অক্ষে ঘুরে আসতে পৃথিবীর ২৪ ঘণ্টা বা ১ দিন সময় লাগে। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বলে।
প্রশ্ন: ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর: পৃথিবী নিজ অক্ষের চারদিকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বছরে একবার সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসে।
আপন কক্ষপথে পৃথিবীর এ ঘূর্ণন হলো বার্ষিক গতি। এ গতির কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে।

# রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা লেখো।
উত্তর: মহাবিশ্বের কোনো সীমা-পরিসীমা নেই। চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ এবং নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগত্। এ রকম অসংখ্য সৌরজগত্ রয়েছে।
সূর্য আমাদের এ সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। প্রতিটি ছায়াপথে অসংখ্য নক্ষত্র থাকে। আয়তনে এদের কোনো কোনোটি সূর্য অপেক্ষা কয়েক লাখ বা কোটি গুণ বড়।
কোনো কোনো নক্ষত্র পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে এদের ক্ষুদ্র আলোকবিন্দুর মতো দেখায়।
আমরা রাতেরবেলা আকাশে অনেক তারা দেখতে পাই। এদের মধ্যে অনেকগুলো হলো নক্ষত্র এবং অনেকগুলো হলো গ্রহ। আর এসব মিলেই মহাবিশ্ব।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক