অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: সেৌরজগতের সদস্যদের সংক্ষপ্তি পরিচয় তুলে ধরো।
উত্তর: সূর্য এবং গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সেৌরজগত্ গঠিত। নিচে সেৌরজগতের সদস্যদের সংক্ষপ্তি পরিচয় তুলে ধরা হলো-
সূর্য: সূর্য সেৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। এর নিজস্ব আলো আছে। পৃথিবী এবং অন্যান্য গ্রহ-উপগ্রহের তাপ ও আলোর মূল উত্স সূর্য। সূর্যের আলো ছাড়া পৃথিবী চিরকাল অন্ধকারে থাকত। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকত না এবং জীবজগত্, উদ্ভিদ ও প্রাণী কিছুই বঁাচত না।
গ্রহ: সেৌরজগতে মোট আটটি গ্রহ আছে। এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি এবং সবচেয়ে ছোট বুধ। গ্রহগুলো সূর্যের চারদিকে নির্দষ্টি কক্ষপথে অনবরত ঘুরছে। এ সময় গ্রহগুলো নিজ অক্ষের চারদিকেও ঘুরতে থাকে। গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নেই, এরা সূর্যের আলোতে আলোকিত হয়।
উপগ্রহ: যেসব জ্যোতিষ্ক গ্রহের চারদিকে ঘোরে, তাদের উপগ্রহ বলে। সেৌরজগতের গ্রহগুলোর মধ্যে বুধ ও শুক্র ছাড়া অন্যান্য গ্রহের উপগ্রহ আছে। যেমন চঁাদ হলো পৃথিবীর উপগ্রহ।
ধূমকেতু: মহাকাশে মাঝেমধ্যে একপ্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এসব জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয় আবার দূরে অদৃশ্য হয়ে যায়। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে।
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক