সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৪, ৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের দুটি করে নাম লেখো।
উত্তর: বাংলাদেশের প্রধান দুটি আমদানি দ্রব্য হচ্ছে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেল।
বাংলাদেশের প্রধান দুটি রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য।
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শিল্প কোনটি?
উত্তর: তাঁত বাংলাদেশের প্রাচীন শিল্প।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে রেশম গুটি চাষ করা হয়?
উত্তর: বাংলাদেশের উত্তরাঞ্চলে রেশম গুটি চাষ করা হয়।
প্রশ্ন: কোনটি থেকে রেশম সুতা পাওয়া যায়?
উত্তর: রেশম গুটি থেকে রেশম সুতা পাওয়া যায়।
প্রশ্ন: বাংলাদেশে কিসের তুলনায় আমদানি বেশি?
উত্তর: বাংলাদেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়।
প্রশ্ন: আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কী করতে হবে?
উত্তর: কৃষি উত্পাদন আরও বাড়াতে হবে, শিল্পব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, রপ্তানি বাড়াতে হবে, আমদানি কমাতে হবে।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান খাদ্যজাতীয় শস্যের নাম লেখো।
উত্তর: ধান, গম, ভুট্টা, আলু, তেলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্যজাতীয় শস্য।
প্রশ্ন: বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন কোন কৃষি পণ্য থেকে?
উত্তর: বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে পাট, চা, তামাক থেকে।
প্রশ্ন: বাংলাদেশের পাটকে কী বলা হয়?
উত্তর: বাংলাদেশের পাটকে সোনালি আঁশ বলা হয়।
অধ্যায়-৫
প্রশ্ন: একটি দেশের অন্যতম সম্পদ কী?
উত্তর: একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী।
প্রশ্ন: শহরে কারা মানবেতর অবস্থায় বসবাস করে?
উত্তর: শহরে ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করে।
প্রশ্ন: শিক্ষার হার বাড়ছে না কেন?
উত্তর: শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও অতিরিক্ত জনসংখ্যার জন্য শিক্ষার হার বাড়ছে না।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির কারণে কোন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে?
উত্তর: জনসংখ্যার বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যার কত অংশ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত?
উত্তর: বাংলাদেশে প্রায় অর্ধেক জনসংখ্যাই চিকিত্সাসেবা থেকে বঞ্চিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক