বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৩৭. ময়মনসিংহে কোন উপজাতির বসবাস রয়েছে?
ক. রাজবংশী খ. সূর্যবংশী বর্মণ
গ. মাহাতো ঘ. কোচ
উত্তর: ঘ. কোচ
৩৮. বৃহত্তর সিলেটে কোন উপজাতি বসবাস করে?
ক. ডালু খ. বানাই গ. পাথর ঘ. পাত্র
উত্তর: ঘ. পাত্র
৩৯. আচিকমান্দি অর্থ কী?
ক. গ্রামীণ খ. শহুরে গ. সমতল ঘ. পাহাড়ি
উত্তর: ঘ. পাহাড়ি
৪০. অতীতে গারোরা কোথায় নকমান্দি তৈরি করত?
ক. পাহাড়ের ওপরে খ. নদীর ধারে
গ. খালের ধারে ঘ. সমতল ভূমিতে
উত্তর: খ. নদীর ধারে
৪১. গারো সমাজে পরিবারের প্রধান কে?
ক. বাবা খ. মা গ. বড় ভাই ঘ. প্রবীণ ব্যক্তি
উত্তর: খ. মা
৪২. কোন সমাজে মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী
ক. গারো খ. মালপাহাড়ি গ. হদি ঘ. পাথর
উত্তর: ক. গারো
৪৩. গারোদের অনেকেই বর্তমানে কোন ধর্মের অনুসারী?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্ট
উত্তর: ঘ. খ্রিষ্ট
৪৪. গারোদের প্রধান উত্সবের নাম কী?
ক. সাংসারেক খ. বৈসু
গ. ফাগুয়া ঘ. ওয়াংগালা
উত্তর: ঘ. ওয়াংগালা
৪৫. ওয়াংগালা কিসের প্রতীক?
ক. সূর্যের খ. দেবতার গ. চন্দ্রের ঘ. তারার
উত্তর: ক. সূর্যের
৪৬. কোনটি গারোদের জমির উর্বরতার দেবতা?
ক. ধরমেশ খ. সালজং গ. ওয়াংগালা ঘ. বৈসু
উত্তর: খ. সালজং
৪৭. জৈন্তিয়া রাজ্য কোথায় ছিল বলে ধারণা করা হয়?
ক. চট্টগ্রাম খ. রাজশাহী গ. খুলনা ঘ. সিলেট
উত্তর: ঘ. সিলেট
৪৮. খাসি জাতিসত্তারা আগে কোন রাজ্যে বাস করত?
ক. মহীশূর খ. মণিপুর
গ. বুরগাকপুর ঘ. জৈন্তিয়া
উত্তর: ঘ. জৈন্তিয়া
৪৯. কোন জনগোষ্ঠীর বেশির ভাগই পান চাষ করে?
ক. প্লার খ. ডালু গ. হদি ঘ. কোচ
উত্তর: ক. প্লার
৫০. খাসিদের প্রধান দেবতার নাম কী?
ক. সালজং খ. ওয়াংগালা
গ. বৈসু ঘ. উব্লাই নাংথউ
উত্তর: ঘ. উব্লাই নাংথউ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা