বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কোনটি?

ক. বাংলা ভাষা খ. ধর্ম

গ. ছয় দফা ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য

২. ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয় কবে?

ক. ১১ মার্চ, ১৯৪৮ খ. ১৮ মার্চ, ১৯৪৯

গ. ২৫ মার্চ, ১৯৫১ ঘ. ২৬ মার্চ,১৯৫২

৩. ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. খাজা নাজিম উদ্দিন

গ. শেরে বাংলা এ কে ফজলুল হক

ঘ. শহীদ সোহরাওয়ার্দী

৪. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান কবে ঘটে?

ক. ১৯৪৭ সালের ১০ আগস্ট

খ. ১৯৪৭ সালের ১১ আগস্ট

গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট

ঘ. ১৯৪৭ সালের ১৬ আগস্ট

৫. কোন নাটকের পটভূমি ছিল ভাষা আন্দোলন?

ক. কবর খ. ফুড কনফারেন্স

গ. পুতুলের বিয়ে ঘ. নীলদর্পণ

৬. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ১৯৪৭ সালের কোন মাসে?

ক. ফেব্রুয়ারি মাসে খ. মে মাসে

গ. সেপ্টেম্বর মাসে ঘ. জুন মাসে

৭. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল কোনটি?

ক. অসমাপ্ত গল্প খ. আগুনের পরশমণি

গ. আরেক ফাল্গুন ঘ. নন্দিত নরকে

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল