ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৪. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার সংজ্ঞায় ব্যবস্থাপনার কোন কাজটি অনুপস্থিত?

ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ

গ. প্রেষণা ঘ. সমন্বয় সাধন

১৫. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল?

ক. মানসিক খ. সামাজিক

গ. অর্থনৈতিক ঘ. প্রযুক্তিগত

১৬. এফ ডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কয়টি নীতির কথা উল্লেখ করেছেন?

ক. ১৬টি খ. ১৩টি

গ. ৭টি ঘ. ৪টি

১৭. হেনরি ফেয়ল পেশাগত জীবনে কী ছিলেন?

ক. সিভিল ইঞ্জিনিয়ার

গ. মাইন ইঞ্জিনিয়ার

গ. টেক্সটাইল ইঞ্জিনিয়ার

ঘ. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

১৮. হেনরি ফেয়লের মতে শৃঙ্খলা নীতি বলতে বোঝায়—

i. নিয়মনীতির শৃঙ্খলা

ii. বস্তুগত শৃঙ্খলা

iii. মানবীয় শৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. সঠিকভাবে পূর্বানুমান করে পরিকল্পনা গ্রহণ ব্যবস্থাপকের কোন দক্ষতার সঙ্গে জড়িত?

ক. মানবীয় দক্ষতা

খ. কারিগরি দক্ষতা

গ. সমস্যা অনুধাবন

ঘ. কল্পনা-সংক্রান্ত দক্ষতা

২০. প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করে কাজ আদায়ের ক্ষেত্রে ব্যবস্থাপকের কোন দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ?

ক. আন্তব্যক্তিক দক্ষতা

খ. কারিগরি দক্ষতা

গ. কল্পনাসংক্রান্ত দক্ষতা

ঘ. সমস্যা অনুধাবনের দক্ষতা

অধ্যায় ৩ ও ৪

১. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলা হয়?

ক. লক্ষ্য খ. বাজেট

গ. পলিসি ঘ. স্ট্র্যাটেজি

২. নিচের কোন বৈশিষ্ট্যটি পরিকল্পনাকে ভবিষ্যৎ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে?

ক. নমনীয়তা খ. বাস্তবমুখিতা

গ. গ্রহণযোগ্যতা ঘ. সৃজনশীলতা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক

অধ্যায় ৩ ও ৪: ১. খ ২. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা