বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
৬। হেনরি জি জে মোসলে কী ছিলেন?
ক. পদার্থবিজ্ঞানী
খ. রসায়ন শাস্ত্রবিদ
গ. গণিতশাস্ত্রবিদ ঘ. জ্যোর্তিবিদ
৭। পর্যায় সারণিক ত্রয়ী সূত্র কে প্রদান করেন?
ক. মেন্ডেলিফ খ. নিউল্যান্ড
গ. ডোবেরাইনার ঘ. মোসলে
৮। হ্যালোজেনসমূহের ঘনত্ব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে—
ক. বাড়ে খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. নিরপেক্ষ হয়
৯। পারদ একটি ধাতু কারণ—
i. এটি একটি তরল পদার্থ
ii. পর্যায় সারণিতে এর অবস্থান ৬ষ্ঠ পর্যায়
iii. এর সর্ববহিঃস্থ শক্তিস্তরে দুটি ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-৫
১। ক্যাটায়ন গঠিত হয় কোন ধরনের রাসায়নিক বন্ধনে?
ক. সমযোজী খ. ধাতব
গ. হাইড্রোজেন ঘ. আয়নিক
২। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কী গঠিত হয়?
ক. মৌল খ. নতুন পরমাণু
গ. নতুন বন্ধন ঘ. অণু
৩। সোডিয়াম ক্লোরাইড কী মাত্রিক জালিকা?
ক. এক মাত্রিক খ. দ্বিমাত্রিক
গ. ত্রিমাত্রিক ঘ. অনুমাত্রিক
৪। সিলিকনের বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত?
ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5
৫। গ্রাফাইট কোন ধরনের পরিবাহী?
ক. ইলেকট্রনিক খ. তড়িত্ বিশ্লেষ্য
গ. আয়নিক ঘ. ইলেকট্রোড
৬। নিচের কোনটি সমযোজী যৌগ?
ক. ন্যাপথালিন খ. NaC1
গ. কার্বন ঘ. তুঁতে
৭। কোনটি সমযোজী অণুর কেলাস?
ক. SiO2 খ. A12O3
গ. MgO ঘ. NaC1
৮। রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন?
ক. যোজ্যতা ইলেকট্রন
খ. সব ইলেকট্রন
গ. ১ম শক্তি স্তরের ইলেকট্রন
ঘ. ২য় শক্তি স্তরের ইলেকট্রন
৯। যৌগমূলকের আধানই হচ্ছে—
ক. ইলেকট্রন সংখ্যা
খ. প্রোটন সংখ্যা গ. যোজনী
ঘ. এই যৌগের প্রতীক
১০। রাসায়নিক বন্ধন কী ধরনের বল?
ক. আকর্ষণ খ. বিকর্ষণ
গ. নিরপেক্ষ
ঘ. কোনোটিই নয়
১১। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
ক. KF খ. CaS
গ. MgO ঘ. NaC1
১২। হীরকের তুলনায় গ্রাফাইট কী?
ক. বিদ্যুত্ অপরিবাহী
খ. ধনাত্মক আয়ন বেশি
গ. পরমাণুর সংখ্যা কম
ঘ. বিদ্যুত্ পরিবাহী।
অধ্যায়-৬
১। অণুতে বিদ্যমান পরমাণুসমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে কোনটি?
ক. স্থূল সংকেত
খ. রাসায়নিক সংকেত
গ. পারমাণবিক সংকেত
ঘ. বিদ্যুত্ পরিবাহী
২। ব্লু-ভিট্রিওলের সংকেত কোনটি?
ক. ZnSO47H2O
খ. CuSO4.5H2O
গ. Na2CO3.10H2O
ঘ. MgSO4.7H2O
৩। কোনটি একযোজী যৌগমূলক?
ক. ডাইক্রোমেট খ. থায়োসালফেট গ. সায়ানাইড ঘ. সিলিকেট
৪। ইথানলের এক মোল সমান কত?
ক. 40g খ. 46g
গ. 60g ঘ. 24g
৫। এক মোল তুঁতের মধ্যে কেলাস পানির পরিমাণ কত?
ক. 1 মোল খ. 5 মোল
গ. 7 মোল ঘ. 18 মোল
৬। প্রমাণ অবস্থায় 11.2 লিটার O2 গ্যাসে কয়টি অণু বিদ্যমান?
ক. 6.02┤1023
খ. 2.05┤1023
গ. 1.15┤1022
ঘ. 3.01┤1023
৭। ঘনমাত্রা প্রকাশের একটি রীতি হলো—।
ক. মোল খ. লিটার
গ. টর্ক ঘ. মোলারিটি
৮। অ্যামোনিয়াম সালফেট অণুতে মোট কয়টি পরমাণু আছে?
ক. 9 খ. 10
গ. 13 ঘ. 15
৯। এক মোল O3 = কত?
ক. 48 gm খ. 32 gm
গ. 44 gm ঘ. 8 gm.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৬. খ ৭. গ ৮. ক ৯. গ।
অধ্যায়-৫
১. ঘ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. ঘ।
অধ্যায়-৬
১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ক।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ