অধ্যায় ৫
১. যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে, তাকে কী বলে?
ক. ইলেকট্রনিক আসক্তি
খ. তড়িৎ ঋণাত্মকতা
গ. রাসায়নিক সূত্র
ঘ. আয়নিক বন্ধন
২. নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
ক. K খ. CaS
গ. MgO ঘ. NaCl
৩. নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত?
ক. Al2(SO4)3 খ. AlSO4
গ. Al(SO4)3 ঘ. Al2SO4
৪. কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?
ক. NaCl খ. CaCl2
গ. HCl ঘ. C6H12O6
৫. অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত?
ক. 1 খ. 2
গ. 3 ঘ. 4
৬. FeCl3 যৌগে Fe–এর সুপ্ত যোজনী কত?
ক. 1 খ. 2
গ. 0 ঘ. 3
৭. সালফেট যৌগমূলকের যোজনী কত?
ক. 1 খ. 2
গ. 3 ঘ. 4
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১. গ. ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ