বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত ২ বছর মেয়াদি মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (MDMR) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (৮ম ব্যাচ) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তি আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম ৫০% নম্বর অথবা জিপিএ ২.৫ (৪ স্কেলে) সহ স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি/ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট/অকুপেশনাল থেরাপি/স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি/হেলথ সায়েন্স/ মেডিকেল সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক এবং জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় একত্রে ন্যূনতম জিপিএ ৬.৫ থাকতে হবে।

*বিএসসি নার্সিং ডিগ্রিধারী আবেদনকারীদের ক্ষেত্রে জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় অন্তত একটিতে প্রথম বিভাগে উত্তীর্ণ অথবা বিজ্ঞান বিষয়ে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/জিপিএ ২.৫ থাকতে হবে।

আরও পড়ুন

ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ—

# অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৪-১২-২০২৪ পর্যন্ত

# মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ১৮-১২-২০২৪

# অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ: ৩১-১২-২০২৪, বিকেল চারটা থেকে।

# মনোনীত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা: ০৩-০১-২০২৫, সকাল ১০টা থেকে।

# লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান: বাউবির মূল ক্যাম্পাস, গাজীপুর।

# ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ০৬-০১-২০২৫।

# চূড়ান্ত মনোনীত প্রার্থী ভর্তি: ৮-০১-২০২৫ থেকে ০৩-০২-২০২৫।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষার বিষয়—

স্নাতক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজঅ্যাবিলিটি, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, রিসার্চ ও পরিসংখ্যান বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ ও লিখন দক্ষতা (বাংলা ও ইংরেজি) অংশে ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

**বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুন