সিনিয়র শিক্ষক হচ্ছেন সহস্রাধিক, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি

শিক্ষকতাপ্রতীকী ছবি

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া গ্রেডেশন তালিকায় বিভিন্ন সরকারি স্কুলের ১ হাজার ২০ জন সহকারী শিক্ষক জায়গা পেয়েছেন। প্রকাশিত খসড়া তালিকায় যেকোনো ধরনের অসংগত থাকলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ খসড়া তালিকা প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের কর্মরত ২০১১ ও ২০১২ সালে যোগদানকৃত সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো। খসড়া তালিকায় যেসব কর্মকর্তার যেকোনো ভুল যেমন বর্তমান কর্মস্থল (কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে), নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ–সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদের প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন।

আরও পড়ুন

[email protected] -এ আগামী সাত দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে। খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে তা অবহিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।