শিক্ষা সপ্তাহের জাতীয় প্রতিযোগিতা ৫ জুন শুরু

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি)
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ৫ জুন (সোমবার) থেকে শুরু হচ্ছে। রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নির্ধারিত দিনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সব প্রতিযোগীদের নির্ধারিত দিনে সকাল সাড়ে ৮টায় নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচির চিঠি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

৫ জুন (সোমবার) সকাল ১০টা ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সব গ্রুপের দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, হামদ-নাত, উচ্চাঙ্গ নৃত্য ও তাৎক্ষণিক অভিনয় ইভেন্টের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় গভর্নমেন্ট ল্যাবরেটরি সব গ্রুপের কেরাত, বাংলা রচনা (অনির্ধারিত), বিতর্ক, বাংলা কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইভেন্টে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৬ জুন (মঙ্গলবার) সকাল ৯টায় ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সব গ্রুপের উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত, জারি গান, লোকনৃত্য, ক ও খ গ্রুপের (ষষ্ঠ থেকে অষ্টম, নবম ও দশম) ইংরেজি রচনা এবং গ ও ঘ গ্রুপের ইংরেজি বক্তব্য ইভেন্টের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৬ জুন (মঙ্গলবার) সকাল নয়টায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা বা থানা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইডস, শ্রেষ্ঠ গার্লস গাইডস শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইডস গ্রুপ, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদের আবৃত্তি জন্য নির্বাচিত কবিতাগুলোও জানিয়েছে অধিদপ্তর। ক গ্রুপের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) কবিতা: মানুষ, কবি: কাজী নজরুল ইসলাম; খ-গ্রুপে (৯ম থেকে ১০ম শ্রেণি) কবিতা: আমার পরিচয়, কবি: সৈয়দ শামসুল হক; গ-গ্রুপে (একাদশ থেকে দ্বাদশ) কবিতা: স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো, কবি: নির্মলেন্দু গুণ : ঘ গ্রুপে  (উচ্চশিক্ষা) কবিতা: নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবি: রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুন