প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র–নজরুল জয়ন্তী ২০২৬ উদ্যাপন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনন্য সাংস্কৃতিক আবহে মিলিত হয়েছিল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্রের চেতনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্র হয়েছিল একই মঞ্চে, একই প্রজন্মের সামনে।
‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী ২০২৬’ শুধু একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়; বরং দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করা।
১৩ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা।
উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা ও জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।