প্রাথমিকে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু, যোগদান ৮ আগস্টের মধ্য

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে লক্ষ্মীপুর জেলার সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জটিলতা কেটেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদোন্নতি পাওয়া  প্রধান শিক্ষকদের ৮ আগস্ট  লক্ষীপুর জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। এ সময়ে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে গণ্য হবেন এবং তাঁর পদোন্নতির আদেশ বাতিল হবে। আর যোগদানের দুই কার্য দিবসের মধ্যে যোগদান করা শিক্ষকদের পদায়ন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা ছাড়াও সারা দেশের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা নিয়ে জটিলতা ছিল। এ সমস্যা উত্তরণে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়। এরপরই ডিজিটাল পদ্ধতিতে চূড়ান্ত হয় গ্রেডেশন তালিকা।