সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি বাতিল, পুনর্গঠনের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করতে বলা হয়েছে। গত বুধবার (২১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১৯ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ–৫–এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো। এ অবস্থায় ওই নীতিমালার অনুচ্ছেদ–২–এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।