এমডি ও এমএস কোর্সের বিভিন্ন পার্টের ফল প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সের মেডিসিন ও সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগের পার্ট-১, পার্ট-২ ও ফাইনাল পার্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত মেডিসিন ও সার্জারি অনুষদের এমডি-এমএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন করার বা পরে কোনো ত্রুটি শনাক্ত করা গেলে ফলাফলটি পুরোপুরি বাতিল করার সমস্ত অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এমডি কোর্সের পেডিয়াট্রিকস বিভাগের পার্ট-১, পার্ট-২ ও ফাইনাল পার্ট; এমএস কোর্সের অবস্টেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের পার্ট-১, পার্ট-২ ও ফাইনাল পার্ট এবং নিউরোসার্জারি বিভাগের ফাইনাল পার্টের ফলাফল প্রকাশ করা হয়েছে।