গুচ্ছের পরীক্ষায় বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলের বিস্তারিত জানাচ্ছেন ফল প্রকাশে সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক।
ছবি: প্রথম আলো

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ইশিকা জান্নাত। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীন ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র থেকে অংশ নেন। তাঁর স্কোর ৮৬.৭৫।

আজ মঙ্গলবার সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে বাণিজ্য বিভাগের এ ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশে সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণ ও ভর্তিপ্রক্রিয়া-সংক্রান্ত বিষয়ে বিকেলে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রক্রিয়া ঠিক করতে অন্তত ৮ থেকে ১০দিন সময় লাগবে।

বাণিজ্য বিভাগের পরীক্ষায় ৪২ হাজার ১৮০ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২.৬৩। আর ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে সক্ষমতা অর্জন করেছেন ২৩ হাজার ২২৮ জন, যা ৫৯.৪৫ শতাংশ।