চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিনটি কোর্স, ভর্তি ফি ৭৪৮ টাকা

চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এইচএসসি প্রমোশনাল প্রোগ্রামের আওতায় যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের দেশ–বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য সেপ্টেম্বর-নভেম্বর/২০২৫ নিচের ট্রেড কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত হবে

তিনটি কোর্স—

১. কোর্সের নাম: Auto CAD 2D & 3D,

শিক্ষাগত যোগ্যতা: ২০২৫ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী,

কোর্সের মেয়াদ: তিন মাস, আসনসংখ্যা: ২৪ জন।

আরও পড়ুন

২. কোর্সের নাম: Computer Operation,

শিক্ষাগত যোগ্যতা: ২০২৫ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী,

কোর্সের মেয়াদ : তিন মাস, আসনসংখ্যা: ২৪ জন।

৩. কোর্সের নাম: Knit Sewing Machine Operator,

শিক্ষাগত যোগ্যতা: ২০২৫ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী।

কোর্সের মেয়াদ: তিন মাস, আসনসংখ্যা: ২৪ জন।

আবেদনের জন্য যা প্রয়োজন—

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজ জমা দিতে হবে:

১. প্রার্থীর দুই কপি সদ্য তোলা ছবি,

২. জন্মসনদের ফটোকপি,

৩. এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, নাগরিক সনদের ফটোকপি জমা দিতে হবে,

৪. আবেদন ফরম বিকেটিটিসির ১৩০ নম্বর রুম হতে সংগ্রহ করতে হবে,

৫. আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে।

আরও পড়ুন

প্রশিক্ষণার্থীদের সুযোগ—

১. বাজেট পাওয়ার সাপেক্ষে এবং নিয়ম অনুযায়ী সব সুবিধাদি প্রদান করা হবে,

২. দরিদ্র, এতিম, মহিলা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে,

৩. প্রশিক্ষণার্থীদের আপ্যায়ন ও যাতায়াত বাবদ দৈনিক উপস্থিতির ভিত্তিতে ১৫০ টাকা (বাজেট প্রাপ্তি সাপেক্ষে) বৃত্তি প্রদান করা হবে,

৪. নির্বাচিত প্রার্থীরা ৭৪৮ টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে এবং NSDA কর্তৃক অ্যাসেসমেন্ট শেষ হবে।

আবেদনের বিস্তারিত তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষা: ২৮ আগস্ট ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার ফলাফল: ২৮ আগস্ট ২০২৫।

৪. ভর্তির তারিখ: ৩০ আগস্ট ২০২৫, অফিস চলাকালীন সময় পর্যন্ত।

৪. ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: