নটর ডেম কলেজে একাদশে ভর্তি, মৌখিক পরীক্ষা আজ সকালে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বুধবার (২৩ আগস্ট)  প্রকাশ করা হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের মৌখিক পরীক্ষার আজ শুক্রবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

নটর ডেম কলেজের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রয়োজন কাগজপত্র

  • ভর্তি আবেদনের প্রবেশপত্র

  • এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

  • এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র

  • এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি

  • সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

এসব কাগজ সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ

বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

নটর ডেম কলেজে ভর্তির ফল দেখুন এখানে.pdf