ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেলের ফল প্রকাশ

চিকিৎসকপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গত ৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএ থেকে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী ৫০ জন ছাত্রছাত্রীকে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে এবং ৫০ জন ছাত্রছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি–সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। আগামী ১৫ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন