চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে অনেকে শাটল ট্রেন চলাচল করেনপ্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি কার্যক্রম শুরু হবে ২২ ফেব্রুয়ারি। এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সব ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটার আসনে বিভাগ/ ইনস্টিটিউট মনোনয়ন প্রাপ্তদের ১ম তালিকা ১৮ ফেব্রুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ–সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক যথাসময়ে ইস্যু করা হবে।

আরও পড়ুন