ডেন্টালে আবেদনের ফি জমা শেষ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদন শেষ হয়েছে গতকাল শনিবার। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আজ রোববার (৯ এপ্রিল)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডেন্টাল ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
কত নম্বরের পরীক্ষা
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বরবিন্যাস—জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন।