ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগ

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্বখ্যাত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম FutureLearn। এসব কোর্সের কিছু বিনা মূল্যে করা যায়। পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও শিক্ষার্থীরা এসব কোর্সের মাধ্যমে বিভিন্ন একাডেমিক ও পেশাগত বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন।

প্ল্যাটফর্মে ইউসিএলের প্রায় ৫৫টি অনলাইন কোর্স রয়েছে। কোর্সগুলোর মেয়াদ সাধারণত দুই থেকে আট সপ্তাহ। সপ্তাহে প্রায় দুই থেকে পাঁচ ঘণ্টা সময় দিয়ে এসব কোর্স সম্পন্ন করা যায়। শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কোর্সে শিক্ষানবিশ ও পেশাজীবীদের জন্য আলাদা ধরনের শেখার সুযোগ রয়েছে।

প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো দেখতে হবে। পছন্দের কোর্স নির্বাচন করে বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়াশোনার সময় এবং বিনা মূল্যে বা পেইড—কোন ধরনের অ্যাকসেস দেওয়া হচ্ছে, তা যাচাই করতে হবে।
আরও পড়ুন

যেসব কোর্স থাকছে

কোর্সগুলোর মধ্যে রয়েছে ‘English Grammar for Teachers’, ‘Global Education for Teachers’ এবং ‘Introduction to Blockchain Technology and Applications’-এর মতো কোর্স।

এ ছাড়া বিশেষায়িত দক্ষতা অর্জনের জন্য রয়েছে ExpertTrack। এর মধ্যে ‘Life on Mars, Earth and Beyond’ ExpertTrack-এ পাঁচটি কোর্স রয়েছে।

আরও পড়ুন

যেভাবে কোর্সে ভর্তি হওয়া যাবে

প্রথমে FutureLearn প্ল্যাটফর্মে ইউসিএলের কোর্সগুলো দেখতে হবে। পছন্দের কোর্স নির্বাচন করে এর বিষয়বস্তু, মেয়াদ, সাপ্তাহিক পড়াশোনার সময় এবং বিনা মূল্যে বা পেইড—কোন ধরনের অ্যাকসেস দেওয়া হচ্ছে, তা যাচাই করতে হবে। এরপর প্রয়োজন হলে FutureLearn-এ অ্যাকাউন্ট খুলে কোর্সে এনরোল করা যাবে।

আরও পড়ুন

আবেদনের সময়সীমা

এসব কোর্সে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো সামগ্রিক সময়সীমা নেই। তবে কোর্সভেদে ভর্তি ও শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে। তাই নিবন্ধনের আগে FutureLearn-এর সংশ্লিষ্ট কোর্স পেজ থেকে সবশেষ তথ্য দেখে নেওয়া প্রয়োজন।

* বিস্তারিত আরও তথ্যের জন্য এখানে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা।

আরও পড়ুন