জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ, ২.৫ সিজিপিএ থাকলে ভর্তির সুযোগ

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘এমবিএ (প্রফেশনাল)’ প্রোগ্রামের ফল-২০২৬ ট্রাইমিস্টারে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। পেশাজীবী এবং করপোরেট সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত এই প্রোগ্রামে আবেদনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার্থে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার (সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে) ক্লাস অনুষ্ঠিত হবে।

বিশেষায়িত বিষয়গুলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের অধীন সমসাময়িক করপোরেট বাজারের চাহিদা অনুযায়ী ৪টি প্রধান বিভাগের অধীনে বিশেষায়িত সাব-মেজর বেছে নেওয়ার সুযোগ রয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের এর অধীনে রয়েছে এআইএস এবং করপোরেট গভর্ন্যান্স। ম্যানেজমেন্ট স্টাডিজের অধীনে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। ফাইন্যান্সের অধীনে রয়েছে ফাইন্যান্স এবং ব্যাংকিং অ্যান্ড ফিনটেক। মার্কেটিংয়ের অধীনে শিক্ষার্থীরা মার্কেটিং এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো আধুনিক বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

আবেদনের সময়

আবেদনের প্রক্রিয়া আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষদ কার্যালয়ে এসে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচ শ) টাকা মাত্র। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) বেলা ৩টা থেকে। মৌখিক পরীক্ষা হবে ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা থেকে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা দুইভাবে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। সরাসরি আবেদনের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে তা জমা দেওয়া যাবে। এ ছাড়া ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট থেকে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফর্ম ও প্রস্পেক্টাস বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের (www.jnu.ac.bd) নোটিশ সেকশনে পাওয়া যাবে।

আরও পড়ুন

যোগাযোগের ঠিকানা

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে যোগাযোগ করা যাবে। মোবাইল: ০১৯৭৮০৩১৮৪৯

বিস্তারিত:

আরও পড়ুন