ঢাকা বিশ্ববিদ্যালয় রিনিউয়েবল এনার্জিতে মাস্টার্স, জিপিএ–২.৫-এ আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জিতে এমএস ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি (এমআরইটি) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে ইনস্টিটিউট অব এনার্জি।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ থাকতে হবে।

আবেদন গ্রহণের স্থান ও তারিখ

ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের অফিসকক্ষ থেকে বছরের ২৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ভর্তি পরীক্ষা ২৭ জানুয়ারি ২০২৪, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে কার্জন হল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ জানুয়ারি।

আরও পড়ুন