ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআইটি কোর্সে ভর্তি, জিপিএ ২.৫০ হলেই আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগে এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৬ ক্রেডিটের এক বছর ৬ মাসের এ কোর্সে ৪০ জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারিতে হবে ভাইভা। ফলাফল প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারিতে। আবেদন ফরমের মূল্য ১ হাজার ৫০০ টাকা। এ কোর্সে কেউ ভর্তির সুযোগ পেলে আগামী বছরের ১৬ মার্চে শুরু হবে ক্লাস।
আবেদনের জন্য যোগ্যতা—
এসই/সিএস/সিএসই/আইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই/ম্যাথ/অ্যাপ্লাইড ম্যাথ/স্ট্যাট/অ্যাপ্লাইড স্ট্যাট/ফিজিক্সি/অ্যাপ্লাইড ফিজিক্স–এ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর কমপক্ষে ২.৫০ সিজিপিএ (৪ এর মধ্য) থাকতে হবে
কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে আবেদন করা যাবে না
আইটি ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন